1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জ সদরে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ শীর্ষক মতবিনিময় কর্মশালা। - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

না.গঞ্জ সদরে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ শীর্ষক মতবিনিময় কর্মশালা।

জাহাঙ্গীর হোসেন
  • প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ” শীর্ষক প্রকল্পের নিবিড় পবিবীক্ষণ সমীক্ষার উপর স্থানীয় অংশগ্রহণকারিদের সাথে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ও এসএ কনসাল্ট ইন্টারন্যাশনাল এই মতবিনিময় কর্মশালার আয়োজন করে।
বুধবার (১২ এপ্রিল) সকালে সদর ইউএনও কার্যালয়ের সভাকক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস’র সভাপতিত্বে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের (অতিরিক্ত সচিব) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এসএম হামিদুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (আইএমইডি) খান মো. মনিরুজ্জামান ও সহকারি পরিচালক (আইএমইডি) জুলহাস আলী সরকার।
কর্মশালায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ, সদর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জুলহাসসহ অন্যান্য উপস্থিত মুক্তিযোদ্ধাগণ।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন’র সঞ্চালনায় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, সদর উপজেলা প্রকল্ল বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের এ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার মো.আরিফুর রহমানসহ এসএ কনসাল্ট ইন্টারন্যাশনালের অন্যান্য কর্মকর্তাগণ।
কর্মশালায় প্রকল্পের বিভিন্ন বিষয়ের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন টিম লিডার ইঞ্জিনিয়ার ড. এসএ তাহের খন্দকার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট