1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুর টু দশমাইল মহাসড়কে দেশীয় ধারালো অস্ত্র সহ ডাকাত দলের পাঁচজনকে আটক করেছে পুলিশ। - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

দিনাজপুর টু দশমাইল মহাসড়কে দেশীয় ধারালো অস্ত্র সহ ডাকাত দলের পাঁচজনকে আটক করেছে পুলিশ।

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৭১ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুর টু দশমাইল মহাসড়কে দেশীয় ধারালো অস্ত্র সহ ডাকাত দলের পাঁচজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ।
পুলিশ সুপার জানান, মহাসড়কের কর্নাই কাটাপাড়া গ্রাম সংলগ্ন রোডে ডিবি ওসি ফারুকের নেতৃত্বে পুলিশের যৌথ অভিযানে গেল রাত ২ টায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে দেশীয় চাইনিজ কুড়াল, ব্লেড সাদৃশ্য লম্বা ছুরি,হাসুয়া, টর্চ লাইট, রশি ও গামছাসহ ডাকাতির নানা সরঞ্জাম জব্দ করা হয় । আটকৃতদের বিরুদ্ধে গ্রুপিং করে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার অভিযোগ ও‌ একাধিক মামলা রয়েছে।
আটককৃতরা হলেন রুবেল হোসেন, জাহিদুল,আনারুল ইসলাম,সিয়াম হোসেন,সজল ইসলাম ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট