1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লার দেওভোগ বাশমুলি এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী আফজাল কে কুপিয়ে হত্যা। অভিযোগ প্রতিপক্ষ রাজু প্রধান বাহিনীর সন্ত্রাসীদের বিরুদ্বে। - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

ফতুল্লার দেওভোগ বাশমুলি এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী আফজাল কে কুপিয়ে হত্যা। অভিযোগ প্রতিপক্ষ রাজু প্রধান বাহিনীর সন্ত্রাসীদের বিরুদ্বে।

যুগের নারায়ণগঞ্জ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৯১ বার পড়া হয়েছে

যুগেরনারায়ণগঞ্জঃ বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল নয়টার দিকে রাজু বাহিনীর প্রধান রাজু প্রধান, রাসেল তার ভাই রাসেদ সহ ১০-১৫ জন সন্ত্রাসী তাকে রাস্তা থেকে তুলে হাসেমবাগ এলাকায় নিয়ে গিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
খবর পেয়ে আফজালের স্বজনেরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। হত্যাকান্ডের শিকার আফজাল ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগের বাংলা বাজার প্রধান বাড়ীর এবাদুলের ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ১২টিরও বেশী মামলা রয়ছে বলে পুলিশ জানায়।
স্থানীয়রা জানায়, বেশ কয়েক মাস পূর্বে রাজু প্রধান বাহিনীর রাসেদ কে হোন্ডা থেকে নামিয়ে আফজালসহ বেশ কয়েক সন্ত্রাসী পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছিলো।
সে সময়কার ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং মামলা ও হয়েছিলো। সেই মামলায় আফজাল গ্রেপ্তারও হয়। সেই হামলার প্রতিশোধ নিতেই বৃহস্পতিবার সকালে আফজাল কে কুপিয়ে হত্যা করে রাজু প্রধান, রাসেল, রাসেদসহ রাজু প্রধান বাহিনীর সন্ত্রাসীরা।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট