1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মেহবুবা সাঈদের অপসারণের দাবিতে গণআন্দোলন কর্মসূচী পালন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

বন্দর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মেহবুবা সাঈদের অপসারণের দাবিতে গণআন্দোলন কর্মসূচী পালন

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহবুবা সাঈদের অসদাচারণ, স্বেচ্ছাচারিতা, দুর্নীতিসহ নানা অপকর্মের বিরুদ্বে গণআন্দোলন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার ৫ এপ্রিল সকালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল সংলগ্ন সড়কের সামনের কর্মকর্তা, কর্মচারী ও ভুক্তভোগী সাধারণ জনগনের আয়োজনে গণআন্দোলন কর্মসূচী অনুষ্ঠিত হয়। 
ঘণ্টাব্যাপী গণআন্দোলনে বক্তারা তার দুর্নীতির বর্ণনায় বলেন বিনা কারণে কর্মচারীদের বেতন আটকে রাখেন হাসপাতালে সকল স্টাফদের সাথে দুর্ব্যবহার করেন কোভিদ ভ্যাকসিনের সকল অর্থ নিজ আত্মসাৎ করেছেন পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছেন নিজ বাসায় থাকেন অথচ ভাড়া বাসার থাকেন গাড়ির বাম্পার কেনার টাকা তুলে আত্মসাৎ করেছেন ভুয়া রোগী দেখে অ্যাম্বুলেন্সের তেলের বিল তুলে উপস্থিত টাকা ইউনিসেফ এর নরমাল ডেলিভারির জন্য বিভিন্ন উপকরণ কেনার টাকা এসএসসি সহ সকল পাবলিক পরীক্ষার জন্য মেডিকেল টিমের টাকা ল্যাব ইনভেস্টিগেশন এর টাকা মুক্তিযোদ্ধাদের নাম লিখিয়া আত্মসাৎ কিমি নাশক প্রোগ্রাম সহ বিভিন্ন অনুষ্ঠানের প্রচারের টাকা হাসপাতালে অভ্যন্তরে কোন ট্রেনিং এর অনারিয়াম দেয়া হয়না শোকজ বাণিজ্য কিছু হলেই শোকেজের কাগজ ধরিয়ে উৎকোচ দাবি করেন অবিলম্বে ডাঃ মেহবুবা সাঈদের নানা অপকর্ম ও দুর্নীতি তুলে ধরে অবিলম্বে তার অপসারণ দাবি করেন। এ সময় দুর্নীতিবাজ মেহবুবা সাঈদের অপসারন চাই, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এসময় গণআন্দোলন কর্মসূচীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ জনগন অংশগ্রহন করেন। এ বিষয়ে ডাক্তার মেহবুবা সাঈদ কাছে জানতে চাইলে তিনি বলেন এগুলি মিথ্যা বানোয়াট অভিযোগ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট