1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে দিন দুপুরে সিটফাইল চুরি প্রস্তুতিকালে জনতা কতৃক ২ চোর আটক - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে

বন্দরে দিন দুপুরে সিটফাইল চুরি প্রস্তুতিকালে জনতা কতৃক ২ চোর আটক

বন্দর সংবাদদাতা
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে

বন্দরে দিন দুপুরে কনস্ট্রাকশন কাজের সিট ফাইল চুরি প্রস্তুতি কালে ২ চোরকে আটক করে গনপিটুনী দিয়ে ছেড়ে দিয়েছে স্থানীয় জনতা। আটককৃত চোররা হলোবন্দর উপজেলার মদনপুর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে সফিকুল (৩২) ও আন্দিরপাড় এলাকার নুর মোহাম্মদ মিয়ার ছেলে ইকবাল (৩৮)। শুক্রবার (৩১ মার্চ) বিকেল ৩টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের রহমানিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানীয় একটি খেলার মাঠে ওই সিট ফাইল চুরি ঘটনা ঘটে। এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের মাষ্টার বাড়ি এলাকার মরহুম সফি উদ্দিন আহাম্মেদের বড় ছেলে সোহাগ দীর্ঘ দিন ধরে জেলার বিভিন্ন স্থানে কনস্ট্রাকশনের কাজ করে আসছে। কনস্ট্রোকশন ব্যবসায়ী সোহাগ ও তার মা ওমর পালনের জন্য সৌদি আরবে যাওয়ার কদিন পূর্বে তাদের ব্যবসায়ী কাজের সিটফাইল গুলো তাদের বাড়ি সামনে উল্লেখিত একটি খেলার মাঠে রেখে যায়। ওই সুযোগে চোর সফিকুল ও ইকবালসহ আরো অজ্ঞাত নামা ৩/৪ জন চোর দিন দুপুরে খেলার মাঠ থেকে সিটফাইল চুরি প্রস্তুতি কালে স্থানীয় জনতা তাদেরকে হাতেনাতে আটক করে গনপিটুনী দিয়ে ছেড়ে দেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট