1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চট্রগ্রামে ১ হাজার ৫২ পরিবার পাবে আশ্রয়ন প্রকল্পের ঘর - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

চট্রগ্রামে ১ হাজার ৫২ পরিবার পাবে আশ্রয়ন প্রকল্পের ঘর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলায় প্রধানমন্ত্রীর ৩য় পর্যায়ের আশ্রয়ণ প্রকল্পের অবশিষ্ট ১৫৯টি ও ৪র্থ পর্যায়ের ৮৯৩টিসহ মোট এক হাজার ৫২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেতে যাচ্ছে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ তৈরী ঘর। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলোর মালিকানা হস্তান্তর করেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বিষয়টি তুলে ধরেন।

জেলা প্রশাসক বলেন, ‘মুজিব শতবর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের আওতায় এর আগে প্রথম ধাপে ১৪৪৪টি, দ্বিতীয় ধাপে ৬৪৯টি, তৃতীয় ধাপে ১২১৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, চতুর্থ পর্যায়ে নতুন করে আরও ১০৫২টি পরিবার নতুন ঘর পেতে যাচ্ছে। যার ভেতর ৩য় পর্যায়ের ১৫৯টি পরিবার রয়েছে।

জানা গেছে, গতবছরের ২১ জুলাই ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাথা গোঁজার ঠাই শতভাগ নিশ্চিত করার পর চট্টগ্রাম জেলার পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় ৪র্থ পর্যায়ে চট্টগ্রাম জেলার রাউজান ও বোয়ালখালী উপজেলাকে আগামী ২২ মার্চ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ১ম সরকার গঠনের পর ১৯৯৭ সালে আশ্রয়হীনদের পুনর্বাসনের জন্য সরকারি অর্থায়নে প্রথম ‘আশ্রয়ণ প্রকল্প’র উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাসস্থান নিশ্চিতের ঘোষনা দেন প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় ১ম পর্যায়ে সারাদেশে ৬৩,৯৯৯টি, ২য় পর্যায়ে ৫৩,৩৩০টি, ৩য় পর্যায়ে ৩২,৯০৪টি ও সর্বশেষ ৪র্থ পর্যায়ে ৩৯,৩৬৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ ঘর বরাদ্দ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট