1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সাংবাদিক এস এম শাহিনের অফিসে রাতের আধারে হামলা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫

সাংবাদিক এস এম শাহিনের অফিসে রাতের আধারে হামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২০৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জসহ বন্দরে বিভিন্ন সময় সন্ত্রাসী,ভূমিদস্যু, চাদাঁবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় জাতীয় নিউজ পোর্টাল এন সিটি নিউজ ২৪. কমের সম্পাদক ও স্থানীয় সংবাদপত্র সচেতন পত্রিকার বন্দরে অবস্থিত অফিসে হামলা ও ভাঙচুর করেছে অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার দড়ি সোনাকান্দা এলাকায় ১০/১২জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অফিসে কাউকে না পেয়ে হামলা ও ভাঙচুর করে। এতে অফিসের ভেতরে থাকা কম্পিউটার ও ল্যাপটপ ভেঙ্গে চুরমার হয়ে যায়। এসময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এন সিটি নিউজের সম্পাদক ও স্থানীয় সংবাদপত্র সচেতন পত্রিকার স্টাফ রিপোর্টার,বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম শাহীন জানান, বিভিন্ন সময় সন্ত্রাসী,ভূমিদস্যু,চাদাঁবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়। এতে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিতো। রাতে দুর্বৃত্তরা কাউকে না পেয়ে অফিসের ভেতরে ঢুকে কাঁচের দরজা ও জানালা সহ কম্পিউটার ও ল্যাপটপ ভাংচুর করে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট