1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
প্রবাস ফেরত স্বামি কে ঘুমে রেখে নগদ টাকা ও স্বনালন্কার নিয়ে ৩ সন্তানের জননি নিপার পলায়ন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

প্রবাস ফেরত স্বামি কে ঘুমে রেখে নগদ টাকা ও স্বনালন্কার নিয়ে ৩ সন্তানের জননি নিপার পলায়ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে সদ্য প্রবাস ফেরত স্বামী ও ৩ সন্তানের মায়া কান্না ত্যাগ করে স্বামীর জমানো নগদ টাকা ও ২ ভড়ি স্বণার্লংকার ও ২টি আইফোন নিয়ে নিপা বেগম (২৬) নামে এক গৃহবধূ পরকিয়া প্রেমিকের হাত ধরে অজনার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও উল্লেখিত গৃহবধূকে উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ১২ মার্চ রাতে বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকা থেকে ওই গৃহবধূ পলায়ানের ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী সৌদি প্রবাসী স্বামী আব্দুল জাব্বার মিয়া বাদী হয়ে গত ১৩ মার্চ বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, গত ১৬ বছর পূর্বে বন্দর থানার দড়ি-সোনাকান্দা এলাকার মৃত ইজ্জত আলী মিয়ার ছেলে আব্দুল জাব্বার মিয়ার সাথে একই এলাকার মুকুল মিয়ার মেয়ে নিপা বেগমের সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ১টি পুত্র সন্তান ও দুইটি কন্যা সন্তান রয়েছে। জিবীকার তাগিদে স্বামী আব্দুল জব্বার সৌদি আরবে প্রবাসে জীবন যাপন করে। আব্দুল জাব্বার সৌদি আরবে প্রবাসে জীবন যাপন করার সুবাদে তার বেতনের টাকা ও বিদেশ থেকে পাঠানো স্বণার্লংকার তার স্ত্রী নিপা বেগমের কাছে থাকত। স্বামী বিদেশে থাকার সুবাদে নিপা বেগম সোনাকান্দা এলাকার রবু মিয়ার ছেলে মানিকের সাথে পরকিয়া সম্পর্ক জড়িয়ে পরে। এর ধরাবাহিকতায় গত ১২ মার্চ রাতে স্বামী আব্দুল জাব্বার সৌদি আরব থেকে দেশে ফিরলে ওই সময় তার স্ত্রী নিপা বেগম সদ্য প্রবাস ফেরত স্বামী আব্দুল জাব্বারকে ঘুমের ঘরে রেখে নগদ ২ লাখ ৪০ হাজার টাকা, দুই ভড়ি স্বার্ণালংকার ও ২টি আইফোন নিয়ে পরকিয়া প্রেমিকের হাতধরে অজানার বউদ্দেশ্যে পালিয়ে যায়। অনেক স্থানে খোঁজাখুজি করে নিপা বেগমের কান সন্ধান না পেয়ে এ ঘটনায় সদ্য প্রবাস ফেরৎ স্বামী এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট