1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর সমস্যা সমাধানের জন্য প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করলেন সাখাওয়াত বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে সামনে নতুন চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মনির কাসেমী মহানগরী জামায়াতের ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দের মিলন মেলা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত কোতালেরবাগে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত ফতুল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় শুটারগান উদ্ধার ফতুল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা ফতুল্লায় জুয়ার বোর্ডে অভিযান, নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার ফতুল্লায় কিশোরীকে ধর্ষন চেষ্টা, লম্পট সোহেল গ্রেপ্তার

বন্দরে আগুনে পুড়লো প্লষ্টিকের সুতা তৈরির কারখানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে আরাফাত রিফাত এন্টার প্রাইজ নামে একটি প্লাস্টিকের সুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ মার্চ) দুপুরে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানী বাজারের আরাফাত রিফাত এন্টারপ্রাইজ নামে সুতার ফ্যাক্টরীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কারখানার কা্বচামাল ও  মেশিনপত্র ভস্মিভুত হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বন্দর ফায়ার সার্ভিস  সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, শনিবার দুপুর একটার দিকে ধামগড় ইস্পাহানী এলাকার মাসুমের মালিকানাধিন প্লাস্টিকের সূতা তৈরির কারখানায় আগুন লাগে। মুহুর্তে আগুন সারা কারখানায় ছড়িয়ে পড়ে। বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আড়াই ঘন্টার চেষ্টায় বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল্লাহ জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনে সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। ফ্যাক্টরীর মালিক মাসুম জানান, আরাফাত রিফাত এন্টারপ্রাইজে গার্মেন্টের ওয়েস্টেজ, পলি, পিপি ও চট্টি দিয়ে প্লাস্টিকের সূতা তৈরি হয়। অগ্নিকান্ডে কারখানার কাঁচামাল ও মেশিনপত্র পুড়ে গেছে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট