1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ মাছ ঘাটের ইজারদারের ক্যাশিয়ার কে কুপিয়ে টাকা লুট আটক ১ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

নারায়ণগঞ্জ মাছ ঘাটের ইজারদারের ক্যাশিয়ার কে কুপিয়ে টাকা লুট আটক ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: শহরের ৫ নং মাছ ঘাটের ইজারাদারের ক‍্যাশিয়ারকে কুপিয়ে প্রায় আড়াই লাখ টাকা ও ২টি মোবাইল ফোন নিয়ে গেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ মার্চ) ভোর সাড়ে ৫ টায় শহরের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানে তার শরীরে ৩৬ টি সেলাই দেয়া হয়। তার অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক সূত্রে জানা গেছে । এ ঘটনায় টহলরত পুলিশ হামলাকারি একজনকে আটক করেছে বলে প্রত্যেক্ষদৃশি সূত্রে জানা গেছে। খোঁজ নিয়ে আরো জানা গেছে, মাছঘাটের ইজারাকে কেন্দ্র করে বর্তমান ও পূর্বের ইজারাদারের মধ্যে দ্বন্দ্ধ রয়েছে। যেহেতু রশিদ বর্তমান ইজারাদারের খাজনা আদায় করে সে কারণে এই ঘটনা গঠতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। একমাএ উপার্জনক্ষম রশিদের উপর এই হামলার কারণে তার পরিবারের সবাই হতবাক ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।এ ঘটনায় মাছ ব‍্যবসায়ীদের ভেতরে চরম আতঙ্ক বিরাজ করছে। ব‍্যবসায়ীরা মাননীয় পুলিশ সুপার সহ সকল আইন শৃংখলা বাহিনীর সুদৃষ্টি আকর্ষণ করছেন এবং প্রকৃত দোষীদের শাস্তি দাবি করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট