1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ডিবি পুলিশের অভিযানে ১ হাজার পিছ ইয়াবা সহ সোনারগাঁওয়ের মাদক ব্যাবসায়ি বন্দরে গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

ডিবি পুলিশের অভিযানে ১ হাজার পিছ ইয়াবা সহ সোনারগাঁওয়ের মাদক ব্যাবসায়ি বন্দরে গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৯৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: জেলা গোয়েন্দা পুলিশ ডিবি বন্দরে অভিযান চালিয়ে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ সোনারগাঁয়ের মাদক ব্যবসায়ী ইমরান হোসেন ওরফে সিনবাদ (২৮)কে গ্রেপ্তার করেছে। গত সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের রিয়াজুল উলুম মাদ্রাসার সামনে পাঁকা রাস্তার উপর থেকে ওই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ইয়াবা কারবারি সোনারগাঁ থঅনার চোনাইন বড়ভিটা এলাকার মৃত ইসমত আলী মিয়ার ছেলে। ইয়াবা উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে যার মামলা নং- ৩৩(৩)২৩। গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী ইমরান হোসেন ওরফে সিনবাদকে মাদক মামলায় মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে ডিবি পুলিশ। থানা তথ্য সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সৈয়দ রুহুল আমিনসহ সঙ্গীয় ফোর্স গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মদনপুরস্থ রিয়াজুল উলুম মাদ্রাসার সামনে বিশেষ অভিযান চালায়। অভিযান কালে পুলিশ ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার আসামী ও চিহিৃত মাদক ব্যবসায়ী ইমরান হোসেন ওরফে সিনবাদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ইমরান হোসেন ওরফে সিনবাদের বিরুদ্ধে নরসিংদী জেলার মাধবদী থানায় গাড়ী ছিনতাই, হত্যাসহ একধিক মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট