1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে পেশি শক্তি দেখাতে দুই গ্রুপের সংঘষে আহত ১০ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

বন্দরে পেশি শক্তি দেখাতে দুই গ্রুপের সংঘষে আহত ১০

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মহিলা সহ প্রায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্রে জানা যায়, বন্দরে যুবলীগ নেতা খান মাসুদের অনুসারী রাজু আহমেদ ওরফে স্ট্যান্ড রাজু ও আকিব হাসান রাজু ওরফে চিনারদী রাজুর মধ্যে দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৩ ই মার্চ দুই রাজু গ্রুপের সদস্যরা পুনরায় নিজেরদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে স্ট্যান্ড রাজু গ্রুপের এলাকার মামুন,নাসির,অপু ও চিনারদী রাজু গ্রুপের রহিম,পিন্টু,নিলুফা, আব্দুল,রুবেল,জাহিদ ও সাইফুল আহত হয়। আহতদের মধ্যে রহিম নামের এক যুবকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয় এবং অন্যান্য আহতদের স্থানীয় এলাকাবাসী রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নারায়ণগঞ্জ জেনারেলসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে যুবলীগ নেতা খান মাসুদ জানান,কোন অপরাধীর দায় ভার আমি নিবো না। অপরাধী যেই হোক না কেন তার কোন ছাড় নেই। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে যা রয়েছে সে মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য আমি প্রশাসন কে অনুরোধ জানিয়েছি।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক জানান, সংর্ঘের ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট