1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জমে উঠেছে আজিজের মাদক ব্যবসা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

জমে উঠেছে আজিজের মাদক ব্যবসা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২২২ বার পড়া হয়েছে

আবারও জমে উঠেছে পেশাদার মাদক ব্যবসায়ী আজিজের রমরমা মাদক ব্যবসা…
বিশেষ প্রতিবেদক….
নারায়নগঞ্জ বন্দর ২০ নং ওয়ার্ড বেপারীপাড়া এলাকার পেশাদার চিহ্নিত জেলা পুলিশের তালিকাভুক্ত পুরস্কার প্রাপ্ত মাদককাবারী আজিজের মাদক ব্যবসা আবারো জমে উঠেছে। বেপারীপাড়া সহ আশপাশের এলাকার কিছু লোকদের সহায়তায় সিন্ডিকেট গঠন করে বীরদর্পে মরন নেশা ইয়াবা ও ফেনসিডিলের পাইকারী ও খুচরা রমরমা ব্যবসা করছে বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে। মদনগঞ্জ ফাড়ির অদূরে বেপারীপাড়া ব্রীজ, মদনগঞ্জ বাসস্ট্যান্ড, সাবেক কমিশনারের বাড়ির পিছনের মাঠে সিন্ডিকেট গঠন করে কিছু অসাধু ব্যাক্তিদের শেল্টারে রমরমা মাদকের ব্যবসা করছে এই পেশাদার তালিকাভুক্ত মাদককারবারী টেটনা আজিজ। কমিশন ভিত্তিক ৪/৫ লোকের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার টাকার মাদক বিক্রি করছে আজিজ গং। বন্দর থানা ও মদনগঞ্জ ফাঁড়ির সন্নিকটে আজিজের রমরমা মাদক বেচাকেনা করা নিয়ে জনমতে ক্ষোভ ও সমালোচনা বিরাজ করছে। বন্দর সহ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের ভিবিন্ন এলাকা হতে মাদকের জন্য ছুটে আসছে আজিজের মাদকের আড়তে। তালিকাভুক্ত মাদককার বাড়ি আজিজের মাদকের আস্তানা বন্ধসহ তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন র‍্যাব পুলিশ ডিবির কাছেএলাকার সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট